লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

অশনি সূত্র

ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… ‘হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ-খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, অশনিচক্র বজ্রপাত কাকে ধ্বংস করে (বা কার ওপর বজ্রপাত পতিত হয়)? অপ্রাপ্তমানস বা অর্হত্ত্ব লাভে বঞ্চিত শৈক্ষ্যকে লাভ-সৎকার, যশ-খ্যাতি বজ্রপাত হয়ে ধ্বংস করে।’

ভিক্ষুগণ, অশনিচক্র বা বজ্রপাত লাভ-সৎকার ও যশ-খ্যাতিরই অধিবচন বা নামান্তর। ভিক্ষুগণ, এভাবেই লাভ-সৎকার ও যশ-খ্যাতি… ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য।’ ষষ্ঠ সূত্র।

ব্যাখ্যা [১]