লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

নন্দন সূত্র

একান্তে দাঁড়ানো নন্দন দেবপুত্র ভগবানকে এই গাথা বললেন :

‘হে মহাপ্রাজ্ঞ গৌতম, আপনার জ্ঞানদৃষ্টি (সর্বদিকে) উন্মুক্ত। আপনাকে জিজ্ঞেস করছি, কিরূপ ব্যক্তি শীলবান? কিরূপ ব্যক্তি প্রজ্ঞাবান? কিরূপে ব্যক্তি দুঃখ অতিক্রম করবে? কিরূপ ব্যক্তিকে দেবতারা পূজা করেন?’

ভগবান বললেন, ‘যিনি শীলবান, প্রজ্ঞাবান, ভাবিতাত্ম (বা আত্মনিয়ন্ত্রিত), সমাহিত, ধ্যানরত, স্মৃতিমান, ক্ষীণাসব ও অন্তিম দেহধারী, তাঁর সর্ব প্রকার শোক বিগত, প্রহীন। এতাদৃশ ব্যক্তিকে বলা হয় শীলবান, প্রজ্ঞাবান, এরা দুঃখ অতিক্রম করেন। দেবতারা এরূপ ব্যক্তিকে পূজা করেন।’

ব্যাখ্যা [১]