লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

ক্ষেম সূত্র

একান্তে দাঁড়ানো ক্ষেম দেবপুত্র ভগবানের সমীপে এই গাথাগুলো বললেন :

‘দুর্বুদ্ধিপরায়ণ অজ্ঞজন তিক্ত ফলপ্রদ পাপকর্ম সম্পাদন করে নিজের প্রতি শত্রুতা আচরণ করে থাকে।’

‘যে কর্ম সম্পাদন করলে অনুতাপ করতে হয় এবং অশ্রুসিক্ত নয়নে কাঁদতে কাঁদতে যার ফল ভোগ করতে হয়, সেরূপ কর্ম না করাই উত্তম।’

‘যে কর্ম সম্পাদন করে অনুতাপ করতে হয় না, যে কাজের ফল সানন্দে ও প্রসন্ন মনে ভোগ করা যায়, সেরূপ কর্ম করা একান্ত বিধেয়।’

‘যা নিজের হিতকর বলে জানবে, তা প্রথমেই করবে। বুদ্ধিমান ধীর ব্যক্তি পথবিভ্রম শকট চালকের মতো দ্বিধাগ্রস্ত হবে না।’

‘অদক্ষ শকট চালক যেমন সমতল মহাসড়ক ত্যাগ করে এবড়ো-থেবড়ো দুর্গম পথ বেয়ে চলে চক্রদণ্ডের ভগ্নদশায় অনুশোচনা করতে থাকে, তেমনি মূর্খ ব্যক্তি ধর্ম ত্যাগ করে অধর্মানুবর্তী হয়ে মৃত্যুমুখে পতিত হলে অনুতাপগ্রস্ত হয়।

ব্যাখ্যা [১]