লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

নন্দিবিশাল সূত্র

একান্তে দাঁড়ানো অবস্থায় দেবপুত্র নন্দি বিশাল ভগবানকে এই গাথা বললেন :

‘হে মহাবীর, চার চক্রবিশিষ্ট (দাঁড়ান, গমন, শয়ন, উপবেশন এই চার ইর্যাপথই চার চক্র), নব দ্বারযুক্ত, অশুচিপূর্ণ, লোভযুক্ত ও পঙ্কজাত তথা কদর্যপূর্ণ মাতৃকুক্ষিতে জাত দেহের যাত্রা বা শেষফল কী প্রকারে হবে?’

(ভগবান বললেন) ‘অনুরাগ, ভোগবাসনার স্পৃহা, আকাঙ্ক্ষা, লোভ, পাপ ছিন্ন করে সমূলে তৃষ্ণা ধ্বংস করে দেহের শেষফল হবে।’

ব্যাখ্যা [১]