লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

মাঘ সূত্র

শ্রাবস্তী নিদান। তখন দেবপুত্র মাঘ রাতের শেষ প্রহরে সমস্ত জেতবন বিহারকে দিব্যজ্যোতিতে সমুজ্জ্বল করে ভগবানের সম্মুখে উপস্থিত হলেন। আর ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপার্শ্বে দাঁড়ালেন। একপার্শ্বে দাঁড়ানো দেবপুত্র মাঘ ভগবানকে এই গাথা বললেন :

‘হে গৌতম, কী বিনষ্ট করলে সুখ থাকে এবং শোক করে না (বা করতে হয় না)? কোন এক ধর্ম বা বিষয়ের বিনাশ আপনি পছন্দ করেন?’

ভগবান বললেন, ‘হে দেবতে, ক্রোধ বিনষ্ট করলে সুখ থাকে এবং শোক করতে হয় না। বিষমূল মধুরাগ্র ক্রোধের বিনাশ আর্যগণ প্রশংসা করেন। তা বিনষ্ট করে শোকাতীত হন।’

ব্যাখ্যা [২]