লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

পাত্র (ওক্খা) সূত্র

ভগবান তখন শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… ‘হে ভিক্ষুগণ, যেজন পূর্বাহ্নে, মধ্যাহ্নে ও অপরাহ্নে প্রত্যেকবারে একশত প্রকা- পাত্রে অন্নপূর্ণ করে দান করে; আর যেজন পূর্বাহ্নে, মধ্যাহ্নে ও অপরাহ্নে অন্তত এক একবার গন্ধ গ্রহণের ক্ষণমাত্র (সুগন্ধিদ্রব্য দুই আঙুলে তুলে নিয়ে গন্ধ শোঁকে নিয়ে যে সময় লাগে-ততটুকুই) মৈত্রীচিত্ত ভাবনা করে; এই দুইয়ের মধ্যে মৈত্রীচিত্ত ভাবনাই মহা বা অধিকতর ফলদায়ক হয়। ভিক্ষুগণ, তজ্জন্য তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য, ‘আমাদের মৈত্রীচিত্তবিমুক্ত ভাবিত বহুলীকৃত, সম্পূর্ণরূপে অভ্যস্ত, আয়ত্ত, প্রতিষ্ঠিত, পরিচিত ও সুআরব্ধ হবে।’ ভিক্ষুগণ, তোমদের এরূপ শিক্ষা করা কর্তব্য।’ চতুর্থ সূত্র।

ব্যাখ্যা [১]