লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

ধনুগ্রহ সূত্র

ভগবান তখন শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… ‘হে ভিক্ষুগণ, যেমন ধর, সুশিক্ষিত, সিদ্ধহস্ত, ধনুর্বিদ্যায় নিপুণ দৃঢ়পরাক্রমশালী চারজন ধনুর্ধর চারদিকে স্থিত রয়েছে। তখন জনৈক ব্যক্তি এসে বলে, ‘আমি এই চারজন সুশিক্ষিত, সিদ্ধহস্ত, ধনুর্বিদ্যায় নিপুণ, দৃঢ়পরাক্রমশালী ধনুর্ধবের ক্ষিপ্ত শর মাটিতে পড়ে যাবার আগেই ধরে ফেলবো।’ ভিক্ষুগণ, তোমরা তা কী মনে কর, ‘এই ব্যক্তি বেগবান, পরম বেগে সমন্বিত’ বলে বলা যায় কী?’

‘ভন্তে, যদি সে সুশিক্ষিত, সিদ্ধহস্ত, ধনুর্বিদ্যায় নিপুণ, দৃঢ়পরাক্রমশালী ধনুর্ধবের ক্ষিপ্ত শর মাটিতে পড়ে যাবার আগেই ধরে ফেলতে পারে, তাহলে অবশ্যই ‘বেগবান, পরম বেগে সমন্বিত’ বলে বলা যায়। সেই চারজন সুশিক্ষিত সিদ্ধহস্ত নিপুণ, দৃঢ় পরাক্রমশালী, ধনুর্ধবের কথাই বা কী?’

‘ভিক্ষুগণ, সেই ব্যক্তির যে-রকম বেগ, তার চেয়ে চন্দ্র-সূর্যের গতি দ্রুততর। সেই ব্যক্তির যে-রকম বেগ, চন্দ্র-সূর্যের গতি যেরূপ গতি, চন্দ্র-সূর্যের পুরোভাগে ধাবমান দেবতাদের যে-রকম গতি, তার চেয়েই শীঘ্রতর আয়ুসংস্কার (আয়ুষ্কাল) ক্ষয় হয়। ভিক্ষুগণ, তজ্জন্য তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য, ‘অপ্রমত্ত হয়ে অবস্থান করবো।’ ভিক্ষুগণ, তোমদের এরূপ শিক্ষা করা কর্তব্য।’ ষষ্ঠ সূত্র।

ব্যাখ্যা [১]