লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

দ্বিতীয় ছন্দ প্রহান সূত্র

শ্রাবস্তীতে উৎপত্তি :

“হে ভিক্ষুগণ, রূপের প্রতি যেই ছন্দ, রাগ, নন্দী, তৃষ্ণা এবং দৃঢ়াসক্তি বশে চিত্তের আশ্রয়ভূত [আত্মদৃষ্টিমূলক] যেই অনুশয় রয়েছে তা পরিত্যাগ কর। ঠিক এভাবেই সেই রূপ প্রহীন, শেকড়সহ উৎপাটিত, মস্তকহীন তালবৃক্ষের মতো, পুনর্ভবরহিত, ভবিষ্যতে অনুৎপত্তিশীল হবে। বেদনার প্রতি…. সংজ্ঞার প্রতি…. সংস্কারের প্রতি…. বিজ্ঞানের প্রতি যেই ছন্দ, রাগ, নন্দী, তৃষ্ণা এবং দৃঢ়াসক্তি বশে চিত্তের আশ্রয়ভূত [আত্মদৃষ্টিমূলক] যেই অনুশয় রয়েছে তা পরিত্যাগ কর। ঠিক এভাবেই সেই বিজ্ঞান প্রহীন, শেকড়সহ উৎপাটিত, মস্তকহীন তালবৃক্ষের মতো, পুনর্ভবরহিত, ভবিষ্যতে অনুৎপত্তিশীল হবে।” [দশম সূত্র]

অন্তবর্গ একাদশ সমাপ্ত।

স্মারক-গাথা :

অন্ত, দুঃখ ও সৎকায়, পরিজ্ঞেয় আর শ্রমণদ্বয়;
স্রোতাপন্ন, অর্হৎ আর দ্বিবিধ ছন্দ প্রহানে বর্গ উক্ত হয়।

ব্যাখ্যা [০]