লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

অবিদ্যা সূত্র

শ্রাবস্তীতে উৎপত্তি :

তখন কোনো একজন ভিক্ষু ভগবানের সমীপে গেলেন…. একপাশে বসে সেই ভিক্ষু ভগবানকে বললেন, “ভন্তে, ‘অবিদ্যা অবিদ্যা’ বলা হয়। ভন্তে, অবিদ্যা কী? এবং কী প্রকারে একজন লোক অবিদ্বান [মূর্খ] হয়?”

“হে ভিক্ষু, এখানে অশ্রুতবান পৃথগ্‌জন [মার্গফলহীন ব্যক্তি] রূপকে জানে না, রূপ-সমুদয়কে জানে না, রূপ-নিরোধকে জানে না, রূপ-নিরোধগামী প্রতিপদাকে জানে না। বেদনাকে জানে না…. সংজ্ঞা…. সংস্কারকে জানে না…. বিজ্ঞান-নিরোধগামী প্রতিপদাকে জানে না। হে ভিক্ষু, একেই বলা হয় অবিদ্যা এবং ঠিক এভাবেই একজন লোক অবিদ্বান [মূর্খ] হয়।” [প্রথম সূত্র]

ব্যাখ্যা [০]