লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

অনাত্মা সূত্র

শ্রাবস্তীতে উৎপত্তি :

“হে ভিক্ষুগণ, রূপ অনাত্মা, বেদনা অনাত্মা, সংজ্ঞা অনাত্মা, সংস্কার অনাত্মা ও বিজ্ঞান অনাত্মা। হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই দর্শন করে শ্রুতবান আর্যশ্রাবক রূপের প্রতি অনাসক্ত হয়, সংজ্ঞার প্রতি অনাসক্ত হন, সংস্কারের প্রতি অনাসক্ত হন, বিজ্ঞানের প্রতি অনাসক্ত হন। অনাসক্ত হতে বিরাগ হন, বিরাগ হতে বিমুক্ত হন। বিমুক্ত হলে বিমুক্তি জ্ঞানের উদয় হয়। ‘আমার জন্মবীজ ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য উদ্‌যাপিত হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জীবনে [আসবক্ষয়ের নিমিত্ত] অন্য কোনো করণীয় নেই।” [তৃতীয় সূত্র]

ব্যাখ্যা [০]