লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

দুঃখের শেকড় সূত্র

শ্রাবস্তীতে উৎপত্তি :

‘হে ভিক্ষুগণ, আমি তোমাদের দুঃখের শেকড় বিষয়ে দেশনা করব। তা শ্রবণ কর। হে ভিক্ষুগণ, দুঃখ কিরূপ? হে ভিক্ষুগণ, রূপ দুঃখ, বেদনা দুঃখ, সংজ্ঞা দুঃখ, সংস্কার দুঃখ ও বিজ্ঞান দুঃখ। হে ভিক্ষুগণ, একেই বলে দুঃখ। হে ভিক্ষুগণ, দুঃখের শেকড় কিরূপ? যা এই তৃষ্ণা পুনর্জন্মদায়ী নন্দীরাগসহগত সেই সেই বিষয়ের অভিনন্দনকারিণী, যেমন : কামতৃষ্ণা, ভবতৃষ্ণা ও বিভবতৃষ্ণা। হে ভিক্ষুগণ, একেই বলে দুঃখের শেকড়।’ [দশম সূত্র]

ব্যাখ্যা [১]