অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyanaponika Thera (1967)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron (2011)
Português
- Michael Beisert (2004)
Русский
- SV theravada.ru (2013)
Norsk
- Kåre A. Lie (2017)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন ভিক্ষু, আদিকল্যাণ ভিক্ষু, সীবক ভিক্ষু, রাহুল ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আসক্তিপরায়ণ সূত্র
[উপাদিযমান সুত্তং]
আমি এরূপ শুনেছি। একময় ভগবান শ্রাবস্তীতে বিহার করছিলেন জেতবনে অনাথপিণ্ডিক কর্তৃক নির্মিত আরামে। তখন জনৈক এক ভিক্ষু যেখানে ভগবান আছেন সেখানে গেলেন। অতঃপর ভগবানকে বন্দনা জানিয়ে একপাশে বসলেন। একপাশে বসে সেই ভিক্ষু ভগবানকে বললেন, ‘ভন্তে, এটিই উত্তম হয়, যদি আমাকে ভগবান সংক্ষিপ্তভাবে ধর্মদেশনা করেন, যাতে করে আমি ভগবানের ধর্মদেশনা শুনে একাকী, বিচ্ছিন্ন, অপ্রমত্ত, উদ্যমী, একাগ্রচিত্ত হয়ে অবস্থান করতে সক্ষম হই।’
‘হে ভিক্ষু, আসক্তিপরায়ণ ব্যক্তি হলো পাপমতী মারের দ্বারা আবদ্ধ, অনাসক্তিপরায়ণ ব্যক্তি হলো মুক্ত।’ ‘ভগবান, আমি এটি বুঝতে পেরেছি; সুগত, আমি বুঝতে পেরেছি।’
‘হে ভিক্ষু, তুমি কিভাবে আমাকর্তৃক ভাষিত বিষয়ের বিস্তারিত অর্থ বুঝতে পেরেছ?’ “‘ভন্তে, রূপের প্রতি আসক্তিপরায়ণ ব্যক্তি হলো পাপমতী মারের দ্বারা আবদ্ধ, অনাসক্তিপরায়ণ ব্যক্তি হলো মুক্ত। বেদনার প্রতি আসক্তিপরায়ণ ব্যক্তি হলো পাপমতী মারের দ্বারা আবদ্ধ, অনাসক্তিপরায়ণ ব্যক্তি হলো মুক্ত। সংজ্ঞা…. সংস্কার…. বিজ্ঞানের প্রতি আসক্তিপরায়ণ ব্যক্তি হলো পাপমতী মারের দ্বারা আবদ্ধ, অনাসক্তিপরায়ণ ব্যক্তি হলো মুক্ত।’ ভন্তে, আমি নিশ্চিতরূপে ভগবান কর্তৃক ভাষিত বিষয়ের এরূপ বিস্তারিত অর্থ বুঝতে পেরেছি।”
“সাধু সাধু ভিক্ষু, তুমি উত্তমরূপে আমাকর্তৃক সংক্ষিপ্ত ভাষণের বিস্তারিত অর্থ বুঝতে পেরেছ। ভিক্ষু, রূপের প্রতি আসক্তিপরায়ণ ব্যক্তি হলো পাপমতী মারের দ্বারা আবদ্ধ, অনাসক্তিপরায়ণ ব্যক্তি হলো মুক্ত। বেদনার প্রতি আসক্তিপরায়ণ ব্যক্তি হলো পাপমতী মারের দ্বারা আবদ্ধ, অনাসক্তিপরায়ণ ব্যক্তি হলো মুক্ত। সংজ্ঞা…. সংস্কার…. বিজ্ঞানের প্রতি আসক্তিপরায়ণ ব্যক্তি হলো পাপমতী মারের দ্বারা আবদ্ধ, অনাসক্তিপরায়ণ ব্যক্তি হলো মুক্ত।’ ‘ভিক্ষু, আমাকর্তৃক ভাষিত এই বিষয়ের এভাবে বিস্তারিত অর্থ বুঝতে হবে।”
অতঃপর সেই ভিক্ষু ভগবানের ভাষণকে অভিনন্দন ও অনুমোদন করে আসন হতে উঠে ভগবানকে অভিবাদনপূর্বক প্রদক্ষিণ করে প্রস্থান করলেন।
এর পরে সেই ভিক্ষু একাকী, বিচ্ছিন্ন, অপ্রমত্ত, উদ্যমী, একাগ্রচিত্ত হয়ে অবস্থান করতে করতে অচিরেই যার জন্য কুলপুত্রগণ সম্যকরূপে আগার হতে অনাগারিকরূপে প্রব্রজ্যা গ্রহণ করে তার চেয়েও শ্রেষ্ঠ ব্রহ্মচর্য জীবনের চরমফল প্রত্যক্ষ জীবনে স্বয়ং অভিজ্ঞার দ্বারা সাক্ষাৎ করে অর্জন করে অবস্থান করতে লাগলেন। তিনি প্রকৃষ্টরূপে উপলব্ধি করতে পারলেন, ‘আমার জন্মবীজ ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্যজীবন উদ্যাপিত হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জীবনে [নির্বাণ লাভের জন্য] আর অন্য কোনো করণীয় নেই।’ সেই ভিক্ষু অর্হৎদের মধ্যে অন্যতম হলেন। [প্রথম সূত্র]
অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyanaponika Thera (1967)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron (2011)
Português
- Michael Beisert (2004)
Русский
- SV theravada.ru (2013)
Norsk
- Kåre A. Lie (2017)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন ভিক্ষু, আদিকল্যাণ ভিক্ষু, সীবক ভিক্ষু, রাহুল ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আসক্তিপরায়ণ সূত্র
ব্যাখ্যা [০]