অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyanaponika Thera (1967)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron (2011)
Português
- Michael Beisert (2004)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2017)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন ভিক্ষু, আদিকল্যাণ ভিক্ষু, সীবক ভিক্ষু, রাহুল ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
অভিনন্দনকারী সূত্র
শ্রাবস্তীতে উৎপত্তি :
তখন জনৈক এক ভিক্ষু…. একপাশে বসে সেই ভিক্ষু ভগবানকে বললেন, ‘ভন্তে, এটিই উত্তম হয়, যদি আমাকে ভগবান সংক্ষিপ্তভাবে ধর্মদেশনা করেন…. একাগ্রচিত্ত হয়ে অবস্থান করতে সক্ষম হই।’
‘হে ভিক্ষু, অভিনন্দনকারী ব্যক্তি হলো পাপমতী মারের দ্বারা আবদ্ধ, অনভিনন্দনকারী ব্যক্তি হলো মুক্ত।’ ‘ভগবান, আমি এটি বুঝতে পেরেছি; সুগত, আমি বুঝতে পেরেছি।’
‘হে ভিক্ষু, তুমি কিভাবে আমাকর্তৃক ভাষিত বিষয়ের বিস্তারিত অর্থ বুঝতে পেরেছ?’ ‘ভন্তে, রূপকে অভিনন্দনকারী ব্যক্তি হলো পাপমতী মারের দ্বারা আবদ্ধ, অনভিনন্দনকারী ব্যক্তি হলো মুক্ত। বেদনা…. সংজ্ঞা…. সংস্কার…. বিজ্ঞানকে অভিনন্দনকারী ব্যক্তি হলো পাপমতী মারের দ্বারা আবদ্ধ, অনভিনন্দনকারী ব্যক্তি হলো মুক্ত। ভন্তে, আমি নিশ্চিতরূপে ভগবান কর্তৃক ভাষিত বিষয়ের এরূপ বিস্তারিত অর্থ বুঝতে পেরেছি।’
‘সাধু সাধু ভিক্ষু, তুমি উত্তমরূপে আমাকর্তৃক সংক্ষিপ্ত ভাষণের বিস্তারিত অর্থ বুঝতে পেরেছ। ভিক্ষু, রূপকে অভিনন্দনকারী ব্যক্তি হলো পাপমতী মারের দ্বারা আবদ্ধ, অনভিনন্দনকারী ব্যক্তি হলো মুক্ত। বেদনা…. সংজ্ঞা…. সংস্কার…. বিজ্ঞানকে অভিনন্দনকারী ব্যক্তি হলো পাপমতী মারের দ্বারা আবদ্ধ, অনভিনন্দনকারী ব্যক্তি হলো মুক্ত।’ ‘ভিক্ষু, আমাকর্তৃক ভাষিত এই বিষয়ের এভাবে বিস্তারিত অর্থ বুঝতে হবে…. সেই ভিক্ষু অর্হৎদের মধ্যে অন্যতম হলেন।’ [তৃতীয় সূত্র]
অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyanaponika Thera (1967)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron (2011)
Português
- Michael Beisert (2004)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2017)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন ভিক্ষু, আদিকল্যাণ ভিক্ষু, সীবক ভিক্ষু, রাহুল ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
অভিনন্দনকারী সূত্র
ব্যাখ্যা [০]