লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

দুঃখ সূত্র

শ্রাবস্তীতে উৎপত্তি :

তখন জনৈক এক ভিক্ষু…. একপাশে বসে সেই ভিক্ষু ভগবানকে বললেন, ‘ভন্তে, এটিই উত্তম হয়, যদি আমাকে ভগবান সংক্ষিপ্তভাবে ধর্মদেশনা করেন…. উদ্যমী, একাগ্রচিত্ত হয়ে অবস্থান করতে সক্ষম হই।’

‘হে ভিক্ষু, যা ভিক্ষু দুঃখ, তাতে তোমার ছন্দ [তৃষ্ণা] পরিত্যাগ করা উচিত।’ ‘ভগবান, আমি এটি বুঝতে পেরেছি; সুগত, আমি বুঝতে পেরেছি।’

‘হে ভিক্ষু, তুমি কিভাবে আমাকর্তৃক ভাষিত বিষয়ের বিস্তারিত অর্থ বুঝতে পেরেছ?’ “‘ভন্তে, রূপ দুঃখ, তাতে আমার ছন্দ পরিত্যাগ করা উচিত। বেদনা…. সংজ্ঞা…. সংস্কার…. বিজ্ঞান দুঃখ, তাতে আমার ছন্দ পরিত্যাগ করা উচিত।’ ভন্তে, আমি নিশ্চিতরূপে ভগবান কর্তৃক ভাষিত বিষয়ের এরূপ বিস্তারিত অর্থ বুঝতে পেরেছি।”

“‘সাধু সাধু ভিক্ষু, তুমি উত্তমরূপে আমাকর্তৃক সংক্ষিপ্ত ভাষণের বিস্তারিত অর্থ বুঝতে পেরেছ। ভিক্ষু, রূপ দুঃখ, তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। বেদনা…. সংজ্ঞা…. সংস্কার…. বিজ্ঞান দুঃখ, তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত।’ ‘ভিক্ষু, আমাকর্তৃক ভাষিত এই বিষয়ের এভাবে বিস্তারিত অর্থ বুঝতে হবে…. সেই ভিক্ষু অর্হৎদের মধ্যে অন্যতম হলেন। [পঞ্চম সূত্র]

ব্যাখ্যা [০]