লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

সমুদয় সূত্র

শ্রাবস্তীতে উৎপত্তি :

‘হে ভিক্ষুগণ, অশ্রুতবান পৃথগ্‌জন রূপের সমুদয়, অস্তগমন, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাভূত জানে না। বেদনার…. সংজ্ঞার…. সংস্কারের…. বিজ্ঞানের সমুদয়, অস্তগমন, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাভূত জানে না। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক রূপের সমুদয়, অস্তগমন, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাভূত জানেন। বেদনার…. সংজ্ঞার…. সংস্কারের…. বিজ্ঞানের সমুদয়, অস্তগমন, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাভূত জানেন।’ [দ্বিতীয় সূত্র]

ব্যাখ্যা [০]