লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

শুদ্ধিক সূত্র

শ্রাবস্তীতে উৎপত্তি :

একপাশে উপবিষ্ট হয়ে সেই ভিক্ষু ভগবানকে বললেন, ‘ভন্তে, এমন কোনো রূপ আছে কি যেই রূপ নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তনধর্মী, চিরকাল একইরূপে বিদ্যমান থাকে? ভন্তে, এমন কোনো বেদনা আছে কি…. ভন্তে, এমন কোনো সংজ্ঞা আছে কি…. ভন্তে, এমন কোনো সংস্কার আছে কি…. ভন্তে, এমন কোনো বিজ্ঞান আছে কি যেই বিজ্ঞান নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তনধর্মী, চিরকাল একইরূপে বিদ্যমান থাকে?’

‘হে ভিক্ষু, কিঞ্চিৎমাত্রও রূপ নেই যেই রূপ নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তনধর্মী, চিরকাল একইরূপে বিদ্যমান থাকে…. হে ভিক্ষু, কিঞ্চিৎমাত্রও বেদনা নেই…. হে ভিক্ষু, কিঞ্চিৎমাত্রও সংজ্ঞা নেই…. হে ভিক্ষু, কিঞ্চিৎমাত্রও সংস্কার নেই…. হে ভিক্ষু, কিঞ্চিৎমাত্রও বিজ্ঞান নেই যেই বিজ্ঞান নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তনধর্মী, চিরকাল একইরূপে বিদ্যমান থাকে।’ [ষষ্ঠ সূত্র]

ব্যাখ্যা [০]