লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

নিরোধধর্ম সূত্র

শ্রাবস্তী নিদান :

একপার্শ্বে উপবিষ্ট আয়ুষ্মান রাধ ভগবানকে এরূপ প্রার্থনা করলেন, “ভন্তে, ভগবান আমার দীর্ঘকাল হিত-সুখ-মঙ্গলার্থে সংক্ষিপ্তভাবে ধর্মোপদেশ প্রদান করুন; যাতে আমি ভগবানের ধর্মোপদেশ শ্রবণ করে একাকী জনমানবশূন্য অরণ্যে নির্জনবাসী, অপ্রমত্ত, বীর্যবান ইত্যাদি গুণে গুণবান হয়ে তৃষ্ণাক্ষয়কর নির্বাণগত চিত্তে অবস্থান করতে পারি।”

“হে রাধ, যা নিরোধধর্ম; তাতে তোমার যেই ছন্দ, রাগ, ছন্দরাগ তা পরিত্যাগ করা উচিত।

হে রাধ, সেই নিরোধধর্ম কী? রাধ, রূপ নিরোধধর্ম; তাতে তোমার যেই ছন্দ, রাগ, ছন্দরাগ তা পরিত্যাগ করা উচিত। বেদনা নিরোধধর্ম; তাতে তোমার যেই ছন্দ, রাগ, ছন্দরাগ তা পরিত্যাগ করা উচিত। সংজ্ঞা নিরোধধর্ম; তাতে তোমার যেই ছন্দ, রাগ, ছন্দরাগ তা পরিত্যাগ করা উচিত। সংস্কার নিরোধধর্ম; তাতে তোমার যেই ছন্দ, রাগ, ছন্দরাগ তা পরিত্যাগ করা উচিত। বিজ্ঞান নিরোধধর্ম; তাতে তোমার যেই ছন্দ, রাগ, ছন্দরাগ তা পরিত্যাগ করা উচিত।” [দ্বাদশ সূত্র]

জিজ্ঞাসা বর্গ সমাপ্ত।

ব্যাখ্যা [০]