লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

পরিজ্ঞেয় সূত্র

শ্রাবস্তী নিদান :

আয়ুষ্মান রাধ ভগবানের সমীপে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একপার্শ্বে উপবিষ্ট হলেন। একপার্শ্বে উপবিষ্ট আয়ুষ্মান রাধকে লক্ষ করে ভগবান এরূপ বললেন :

“হে রাধ, আমি পরিজ্ঞেয়, পরিজ্ঞা এবং পরিজ্ঞাত ব্যক্তির ধর্ম সম্বন্ধে দেশনা করব। তুমি তা শ্রবণ কর, উত্তমরূপে মনোনিবেশ কর; আমি ভাষণ করছি।” “হ্যাঁ, ভদন্ত” বলে আয়ুষ্মান রাধ ভগবানের কথায় প্রত্যুত্তর প্রদান করলেন। ভগবান এরূপ বললেন :

হে রাধ, পরিজ্ঞেয় ধর্ম কিরূপ? রাধ, রূপ পরিজ্ঞেয় ধর্ম, বেদনা পরিজ্ঞেয় ধর্ম, সংজ্ঞা পরিজ্ঞেয় ধর্ম, সংস্কার পরিজ্ঞেয় ধর্ম, বিজ্ঞান পরিজ্ঞেয় ধর্ম। রাধ, এগুলোকে বলা হয় পরিজ্ঞেয় ধর্ম।

হে রাধ, পরিজ্ঞান কিরূপ? রাধ, রাগক্ষয়, দ্বেষক্ষয় ও মোহক্ষয় জ্ঞানই পরিজ্ঞান। রাধ এই জ্ঞানকে বলা হয় পরিজ্ঞান।

হে রাধ, পরিজ্ঞাত পুদ্‌গল কিরূপ? অর্হৎকে এরূপ বলা হয়। যেই আয়ুষ্মানের এরূপ নাম, এরূপ গোত্র হয়ে থাকে-তাকে বলা হয় পরিজ্ঞাত ব্যক্তি।” [চতুর্ত্থ সূত্র]

ব্যাখ্যা [১]