লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

স্কন্ধ সূত্র

শ্রাবস্তী নিদান :

“হে ভিক্ষুগণ, রূপের উৎপত্তি, স্থিতি, পুনরুৎপত্তি এবং প্রাদুর্ভাবের কারণে অশেষ দুঃখের উৎপত্তি, রোগের স্থিতি এবং জরা-মরণের আবির্ভাব হয়। বেদনার…. সংজ্ঞার…. সংস্কারের…. বিজ্ঞানের উৎপত্তি, স্থিতি, পুনরুৎপত্তি এবং প্রাদুর্ভাবের কারণে অশেষ দুঃখের উৎপত্তি, রোগের স্থিতি এবং জরা-মরণের আবির্ভাব হয়।

পুনশ্চ, ভিক্ষুগণ, রূপের নিরোধ, প্রশমন এবং তিরোধান-হেতু অশেষ দুঃখের নিরোধ, রোগের উপশম এবং জরা-মরণের তিরোধান হয়। বেদনার…. সংজ্ঞার…. সংস্কারের…. বিজ্ঞানের নিরোধ, প্রশমন এবং তিরোধান-হেতু অশেষ দুঃখের নিরোধ, রোগের উপশম এবং জরা-মরণের তিরোধান হয়।” [দশম সূত্র]

উৎপত্তি-সংযুক্ত সমাপ্ত।

ব্যাখ্যা [১]