লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

চক্ষু সূত্র

শ্রাবস্তী নিদান :

“হে ভিক্ষুগণ, চক্ষু-ইন্দ্রিয়ের উৎপত্তি, স্থিতি, পুনরুৎপত্তি এবং প্রাদুর্ভাবের কারণে অশেষ দুঃখের উৎপত্তি, রোগের স্থিতি এবং জরা-মরণের আবির্ভাব হয়। শ্রোত্র-ইন্দ্রিয়ের উৎপত্তি, স্থিতি…. ঘ্রাণ-ইন্দ্রিয়ের উৎপত্তি, স্থিতি…. জিহ্বা-ইন্দ্রিয়ের উৎপত্তি, স্থিতি…. কায়-ইন্দ্রিয়ের উৎপত্তি, স্থিতি…. মন-ইন্দ্রিয়ের উৎপত্তি, স্থিতি, পুনরুৎপত্তি এবং প্রাদুর্ভাবের কারণে অশেষ দুঃখের উৎপত্তি, রোগের স্থিতি এবং জরা-মরণের আবির্ভাব হয়।

পুনশ্চ, ভিক্ষুগণ, চক্ষু-ইন্দ্রিয়ের নিরোধ, প্রশমন এবং তিরোধান-হেতু অশেষ দুঃখের নিরোধ, রোগের উপশম এবং জরা-মরণের তিরোধান হয়। শ্রোত্র-ইন্দ্রিয়ের নিরোধ…. . ঘ্রাণ-ইন্দ্রিয়ের নিরোধ…. জিহ্বা-ইন্দ্রিয়ের নিরোধ…. কায়-ইন্দ্রিয়ের নিরোধ…. মন-ইন্দ্রিয়ের নিরোধ, প্রশমন এবং তিরোধান-হেতু অশেষ দুঃখের নিরোধ, রোগের উপশম এবং জরা-মরণের তিরোধান হয়।” [প্রথম সূত্র]

ব্যাখ্যা [১]