লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

বিজ্ঞান সূত্র

শ্রাবস্তী নিদান :

“হে ভিক্ষুগণ, চক্ষু-বিজ্ঞানেতে যেই ছন্দরাগ উৎপন্ন হয় তা চিত্তে অশেষ উপক্লেশ। শ্রোত্র-বিজ্ঞানেতে…. ঘ্রাণ-বিজ্ঞানেতে…. জিহ্বা-বিজ্ঞানেতে…. কায়-বিজ্ঞানেতে…. মনোবিজ্ঞানেতে যেই ছন্দরাগ উৎপন্ন হয় তা চিত্তে অশেষ উপক্লেশ।

ভিক্ষুগণ, যদি এই ষড়বিধ স্থানেভিক্ষুর চিত্তে উপক্লেশগুলো প্রহীন হয়, তাতে তার চিত্ত নৈষ্ক্রম্যের দিকে নমিত হয়। এবং নৈষ্ক্রম্য পরিভাবিত চিত্ত অভিজ্ঞা দ্বারা করণীয় ধর্মগুলোতে চিত্তের কর্ম সংস্কার ক্ষয় প্রাপ্ত হয়।” [তৃতীয় সূত্র]

ব্যাখ্যা [০]