লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

প্রীতি সূত্র

শ্রাবস্তী নিদান :

আয়ুষ্মান আনন্দ দূর হতে আগমনরত আয়ুষ্মান সারিপুত্রকে দেখতে পেলেন। দেখতে পেয়ে তার উদ্দেশে এরূপ বললেন, “বন্ধু, সারিপুত্র, আপনার ইন্দ্রিয়গুলো বিপ্রসন্ন, মুখবর্ণ পরিশুদ্ধ এবং পবিত্র দেখাচ্ছে। আয়ুষ্মান সারিপুত্র, অদ্য কী প্রকারে অতিবাহিত করেছেন?”

“বন্ধু, ইদানিং আমি প্রীতিতে বিরাগ উৎপন্ন করে উপেক্ষাভাবে অবস্থানপূর্বক স্মৃতি-সম্প্রজ্ঞানে দৈহিক সুখ অধিগত করে অবস্থান করছি। যেই অবস্থায় থাকলে আর্যগণ উহাকে উপেক্ষাসম্পন্ন স্মৃতিমান সুখবিহারী বলে থাকেন, আমি সেই তৃতীয় ধ্যানস্তরে উপনীত হয়ে অবস্থান করছি। অথচ সেই হেতুতে আমার এরূপ চিন্তার উদয় হয়নি যে, ‘আমি তৃতীয় ধ্যানস্তরে নিয়োজিত, প্রতিষ্ঠিত এবং ধ্যানস্তর হতে উত্থিত হয়েছি।’ তাহলে আয়ুষ্মান সারিপুত্রের অহংকার, অনুরাগ, মানানুশয়গুলো চিরদিনের জন্য সমূলে উৎপাটিত হয়েছে। তদ্ধেতু তার এরূপ চিন্তার উদয় হয়নি, ‘আমি তৃতীয় ধ্যানস্তরে নিয়োজিত, প্রতিষ্ঠিত এবং ধ্যানস্তর হতে উত্থিত হয়েছি’।” [তৃতীয় সূত্র]

ব্যাখ্যা [০]