লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

উপেক্ষা সূত্র

শ্রাবস্তী নিদান :

আয়ুষ্মান আনন্দ দূর হতে আগমনরত আয়ুষ্মান সারিপুত্রকে দেখতে পেলেন। দেখতে পেয়ে তার উদ্দেশে এরূপ বললেন, “বন্ধু, সারিপুত্র, আপনার ইন্দ্রিয়গুলো বিপ্রসন্ন, মুখবর্ণ পরিশুদ্ধ এবং পবিত্র দেখাচ্ছে। আয়ুষ্মান সারিপুত্র, অদ্য কী প্রকারে অতিবাহিত করেছেন?”

“বন্ধু, ইদানিং আমি সুখ-দুঃখ পরিহারপূর্বক সুখ-দুঃখহীন পরিশুদ্ধ উপেক্ষা স্মৃতিসম্পন্ন হয়ে চতুর্থ ধ্যানস্তরে উপনীত হয়ে অবস্থান করছি। সেই হেতুতে আমার এরূপ চিন্তার উদয় হয়নি যে, ‘আমি চতুর্থ ধ্যানস্তরে নিয়োজিত, প্রতিষ্ঠিত এবং ধ্যানস্তর হতে উত্থিত হয়েছি।’ তাহলে আয়ুষ্মান সারিপুত্রের অহংকার, অনুরাগ, মানানুশয়গুলো চিরদিনের জন্য সমূলে উৎপাটিত হয়েছে। তদ্ধেতু আয়ুষ্মান সারিপুত্রের এরূপ চিন্তার উদয় হয়নি যে ‘আমি চতুর্থ ধ্যানস্তরে নিয়োজিত, প্রতিষ্ঠিত এবং ধ্যানস্তর হতে উত্থিত হয়েছি’।” [চতুর্থ সূত্র]

ব্যাখ্যা [০]