লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

বিজ্ঞান অনন্তায়তন সূত্র

শ্রাবস্তী নিদান :

আয়ুষ্মান আনন্দ দূর হতে আগমনরত আয়ুষ্মান সারিপুত্রকে দেখতে পেলেন। দেখতে পেয়ে তার উদ্দেশে এরূপ বললেন, “বন্ধু, সারিপুত্র, আপনার ইন্দ্রিয়গুলো বিপ্রসন্ন, মুখবর্ণ পরিশুদ্ধ এবং পবিত্র দেখাচ্ছে। আয়ুষ্মান সারিপুত্র, অদ্য কী প্রকারে অতিবাহিত করেছেন?”

“বন্ধু, ইদানিং আমি সকল আকাশ অনন্তায়তন সমতিক্রম করে অনন্ত বিজ্ঞান ভাবনা করে বিজ্ঞান অনন্তায়তন নামক ধ্যানস্তরে উপনীত হয়ে অবস্থান করছি…. ধ্যানস্তর হতে উত্থিত হয়েছি’।” [ষষ্ঠ সূত্র]

ব্যাখ্যা [০]