লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

শ্রেষ্ঠতর সূত্র

শ্রাবস্তী নিদান :

“হে ভিক্ষুগণ, এগুলো হচ্ছে চার প্রকার নাগযোনি। সেই চার প্রকার কী কী? যথা :১)অণ্ডজ নাগযোনি ২) জরায়ুজ নাগযোনি ৩) সংস্বেদজ নাগযোনি এবং ৪) ঔপপাতিক নাগযোনি।

ভিক্ষুগণ, তন্মধ্যে অণ্ডজ নাগযোনি অপেক্ষা জরায়ুজ, সংস্বেদজ এবং ঔপপাতিক নাগযোনি শ্রেষ্ঠতর। আবার অণ্ডজ, জরায়ুজ নাগযোনি অপেক্ষা সংস্বেদজ ও ঔপপাতিক নাগযোনি শ্রেষ্ঠতর। এবং অণ্ডজ, জরায়ুজ, সংস্বেদজ নাগযোনি অপেক্ষা ঔপপাতিক নাগযোনি শ্রেষ্ঠতর।

ভিক্ষুগণ, এটিই চার প্রকার নাগযোনি। [দ্বিতীয় সূত্র]

ব্যাখ্যা [১]