লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

চতুর্থ উপোসথ সূত্র

শ্রাবস্তী নিদান :

ভগবানের সমীপে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপে জিজ্ঞেস করলেন, “ভন্তে, কী হেতুতে, কী কারণে ইহজগতে কোন কোন ঔপপাতিক নাগ নাগদেহ পরিত্যাগ করে উপোসথব্রত পালন করে?”

“হে ভিক্ষু, ইহজগতে কোনো কোনো ঔপপাতিক নাগের এরূপ চিন্তা উদিত হয়, ‘পূর্বে আমার কর্তৃক কায়-বাক্‌-মন দ্বারা ভালো-মন্দ উভয় কর্মই সম্পাদিত হয়েছিল। সেই কর্মের বিপাকস্বরূপ দেহাবসানে মৃত্যুর পর ঔপপাতিক নাগকুলে উৎপন্ন হয়েছি। অদ্য হতে যদি কায়-বাক্‌-মন দ্বারা সুচরিত কর্ম সম্পাদন করি, তাহলে দেহাবসানে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হতে পারব। এই মনে করে বলে, ওহে, চলুন, এখন থেকেই আমরা কায়-বাক্‌-মন দ্বারা সুচরিত কর্ম সম্পাদন করি।’

ভিক্ষু, এই হেতুতে, এই কারণে ইহজগতে কোনো কোনো ঔপপাতিক নাগ নাগদেহ পরিত্যাগ করে (মনুষ্যবেশে) উপোসথব্রত পালন করে।” [ষষ্ঠ সূত্র]

ব্যাখ্যা [০]