অনুবাদসমূহ [১৯]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- Christelle Ah-Mouck (2026)
Deutsch
- Sabbamitta (2019)
- Wilhelm Geiger (1925)
Italiano
- Enzo Alfano
Español
- Anton P. Baron (2015)
Català
- Albert Biayna Gea
Русский
- SV theravada.ru (2024)
Norsk
- Kåre A. Lie (2015)
Srpski
- Branislav Kovačević (2023)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
মাতামহী সূত্র
শ্রাবস্তী নিদান। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎকে ভগবান জিজ্ঞেস করলেন, ‘মহারাজ, এই দিন-দুপুরে আপনি কোথা হতে আগমন করছেন?’
“ভন্তে, জরাজীর্ণা, বৃদ্ধা, বর্ষীয়সী, অর্ধগতা, শেষ বয়ষ্কা আমার মাতামহী একশত বিশ বৎসর বয়সে কালগত হয়েছেন। তিনি আমার প্রিয় ও মনোজ্ঞ ছিলেন। হস্তিরত্ন দিয়ে যদি ‘আমার মাতামহীর মৃত্যু না হোক’ বলে মাতামহীকে বাঁচাতে পারতাম, তাহলে হস্তিরত্নের বিনিময়ে তাকে বাঁচাতাম। অশ্বরত্ন দিয়ে যদি ‘আমার মাতামহীর মৃত্যু না হোক’ বলে তাকে বাঁচাতে পারতাম, তাহলে অশ্বরত্নের বিনিময়ে মাতামহীকে বাঁচাতাম। শ্রেষ্ঠ গ্রাম দিয়ে যদি ‘আমার মাতামহীর মৃত্যু না হোক’ বলে তাকে বাঁচাতে পারতাম, তাহলে শ্রেষ্ঠ গ্রামের বিনিময়ে মাতামহীকে বাঁচাতাম। জনপদ-প্রদেশ দিয়ে যদি ‘আমার মাতামহীর মৃত্যু না হোক’ বলে তাকে বাঁচাতে পারতাম, তাহলে জনপদ-প্রদেশের বিনিময়ে হলেও মাতামহীকে বাঁচাতাম। ‘মহারাজ, সকল সত্ত্ব মরণধর্মী, মৃত্যুতে পর্যবসিত এবং মৃত্যুর অনতীত।’ ‘ভন্তে, আপনার সুভাষিত বাণী অতি মনোরম! অতি চমৎকার! সকল সত্ত্ব মরণধর্মী, মৃত্যুতে পর্যবসিত এবং মৃত্যুর অনতীত।’”
‘মহারাজ, তা ঠিক! তা ঠিক! সকল সত্ত্ব মরণধর্মী, মৃত্যুতে পর্যবসিত এবং মৃত্যুর অনতীত। মহারাজ, যেমন কুম্ভকারের অপক্ব ও পক্ব সব ভাজন ভঙ্গুর, বিনাশশীল, ধ্বংসাধীন; তেমনি সকল সত্ত্ব মরণধর্মী, মৃত্যুতে পর্যবসিত এবং মৃত্যুর অনতীত।’ ভগবান এরূপ বললেন…।
‘সকল প্রাণী মরবে, জীবিত সত্ত্বও মরছে। তারা পাপা-পুণ্যের ফল লাভ করে কর্মানুসারে গমন করবে। পাপকর্মীরা নিরয়ে দুঃখ ভোগ করবে এবং পুণ্যকর্মীরা সুগতিতে উৎপন্ন হবে। তাই পরকালের জন্য নানাবিধ পুণ্য সঞ্চয় করা উচিত। কারণ পরলোকে প্রাণীগণের পুণ্যগুলো প্রতিষ্ঠা হয়।’
অনুবাদসমূহ [১৯]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- Christelle Ah-Mouck (2026)
Deutsch
- Sabbamitta (2019)
- Wilhelm Geiger (1925)
Italiano
- Enzo Alfano
Español
- Anton P. Baron (2015)
Català
- Albert Biayna Gea
Русский
- SV theravada.ru (2024)
Norsk
- Kåre A. Lie (2015)
Srpski
- Branislav Kovačević (2023)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
মাতামহী সূত্র
ব্যাখ্যা [২]
English
Русский