লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

হরণ সূত্র

শ্রাবস্তী নিদান :

হে ভিক্ষুগণ, এইগুলি হচ্ছে চার প্রকার সুপর্ণ যোনি। সেই চার প্রকার কী কী? যথা : ১) অণ্ডজ সুপর্ণ যোনি ২) জরায়ুজ সুপর্ণ যোনি ৩) সংস্বেদজ সুপর্ণ যোনি ৪) ঔপপাতিক সুপর্ণ যোনি।

ভিক্ষুগণ, তন্মধ্যে যারা অণ্ডজ সুপর্ণ তারা শুধুমাত্র অণ্ডজ নাগদিগকে হরণ করে; কিন্তু জরায়ুজ, সংস্বেদজ কিম্বা ঔপপাতিক নাগদিগকে নয়। যারা জরায়ুজ সুপর্ণ তারা অণ্ডজ এবং জরায়ুজ নাগদিগকে হরণ করে; কিন্তু সংস্বেদজ কিম্বা ঔপপাতিক নাগদিগকে নয়। যারা সংস্বেদজ সুপর্ণ তারা অণ্ডজ, জরায়ুজ এবং সংস্বেদজ নাগদিগকে হরণ করে; কিন্তু ঔপপাতিক নাগদিগকে নয়। কিন্তু যারা ঔপপাতিক সুপর্ণ তারা অণ্ডজ, জরায়ুজ, সংস্বেদজ এবং ঔপপাতিক সকল নাগদিগকে হরণ করতে সক্ষম।

ভিক্ষুগণ, সুপর্ণ এই চার প্রকার হয়। [দ্বিতীয় সূত্র]

ব্যাখ্যা [১]