লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

মূলগন্ধ দাতা সূত্র

শ্রাবস্তী নিদান :

একপার্শ্বে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপে জিজ্ঞেস করলেন, “ভন্তে, কী হেতুতে, কী কারণে ইহজগতে কেউ দেহাবসানে মরণের পর মূলগন্ধে অধিবাসী দেবতাকুলে উৎপন্ন হয়?”

“হে ভিক্ষু, ইহজগতে কেউ কায়-বাক্‌-মন দ্বারা সুচরিত কর্ম সম্পাদন করে থাকে। সে এরূপ শ্রবণ করে যে, মূলগন্ধে অধিবাসী দেবতারা নাকি দীর্ঘায়ুসম্পন্ন, সুবর্ণের অধিকারী এবং সুখবহুল হয়ে অবস্থান করে। তাই তার এরূপ চিন্তা উদয় হয়, ‘অহো! আমি যদি দেহাবসানে মরণের পর সেই মূলগন্ধে অধিবাসী দেবতাকুলে উৎপন্ন হতে পারতাম।’ এই কামনায় সে মূলগন্ধে অধিবাসী দেবত্ব লাভের অভিপ্রায়ে দান করে। তদ্ধেতু সে দেহাবসানে মরণের পর মূলগন্ধে অধিবাসী দেবতাকুলে উৎপন্ন হয়ে থাকে।

ভিক্ষু, এই হেতুতে, এই কারণে ইহজগতে কেউ দেহাবসানে মরণের পর মূলগন্ধে অধিবাসী দেবতাকুলে উৎপন্ন হয়।” [তৃতীয় সূত্র]

ব্যাখ্যা [০]