লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

শীত-বলাহক সূত্র

শ্রাবস্তী নিদান :

একপার্শ্বে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপে জিজ্ঞেস করলেন, “ভন্তে, কী হেতুতে, কী কারণে একসময় শীতের আগমন ঘটে?”

“হে ভিক্ষু, শীত-বলাহক নামক এক প্রকারের দেবতা রয়েছে। যখন তাদের এরূপ চিন্তা উদয় হয়, ‘যদি আমরা স্বদেহাসক্তিতে অবস্থান করতে পারতাম।’ তাদের সেই অভিপ্রায়ের কারণে তখনই শীতের আগমন ঘটে।

ভিক্ষু, এই হেতুতে, এই কারণে এক সময় শীতের আগমন ঘটে।”

ব্যাখ্যা [০]