লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

বিজ্ঞান-অপ্রত্যক্ষ সূত্র

শ্রাবস্তী নিদান :

“হে বচ্ছ, বিজ্ঞানের প্রতি অপ্রত্যক্ষ করণের কারণে, বিজ্ঞান সমুদয়ের প্রতি অপ্রত্যক্ষ করণের কারণে, বিজ্ঞান নিরোধের প্রতি অপ্রত্যক্ষ করণের কারণে, বিজ্ঞান নিরোধগামিনী প্রতিপদার প্রতি অপ্রত্যক্ষ করণের কারণে এবম্বিধ অনেক প্রকারের মতবাদ হয় যে, “লোক শাশ্বত…. মরণান্তে তথাগতের অস্তিত্ব থাকে না বা থাকে না তাও না।”

বচ্ছ, এই হেতুতে, এই কারণে এবম্বিধ অনেক প্রকারে মিথ্যা মতবাদ হয় যে, “লোক শাশ্বত, লোক অশাশ্বত; লোক সান্ত, লোক অনন্ত; যেই জীব সেই শরীর, জীব এক শরীর অন্য, মরণান্তে তথাগতের অস্তিত্ব থাকে, মরণান্তে তথাগতের অস্তিত্ব থাকে না, মরণান্তে তথাগতের অস্তিত্ব থাকে বা থাকে না, মরণান্তে তথাগতের অস্তিত্ব থাকে না বা থাকে না তাও না।” [পঞ্চপঞ্চাশৎ সূত্র]

বচ্ছগোত্র-সংযুক্ত সমাপ্ত।

ব্যাখ্যা [০]