লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

সমাপত্তিমূলক বিষয়ে অধ্যবসায়ী সূত্র

শ্রাবস্তী নিদান :

“হে ভিক্ষুগণ, ধ্যানী চার প্রকারের। সেই চার প্রকারের ধ্যানী কারা?

ভিক্ষুগণ, এখানে কোনো কোনো ধ্যানী সমাপত্তিতে দক্ষ কিন্তু সমাধিমূলক বিষয়ে অধ্যবসায়ী নয়। কোনো কোনো ধ্যানী সমাধিমূলক বিষয়ে অধ্যবসায়ী কিন্তু সমাপত্তিতে দক্ষ নয়। কোনো কোনো ধ্যানী সমাপত্তিতেও অদক্ষ, সমাধিমূলক বিষয়ে অধ্যবসায়ীও নয়। এবং কোনো কোনো ধ্যানী সমাপত্তিতেও দক্ষ, সমাধিমূলক বিষয়ে অধ্যবসায়ীও হয়।

ভিক্ষুগণ, যেই ধ্যানী সমাপত্তিতেও দক্ষ, সমাধিমূলক বিষয়ে অধ্যবসায়ীও তিনি এই চার প্রকার ধ্যানীর মধ্যে অগ্র, শ্রেষ্ঠ, প্রধান, উত্তম এবং পরমোৎকৃষ্টতর হয়ে থাকে; যেমন গাভীদুগ্ধ (গাভী হতে জাত দুগ্ধ) হতে দধি, দধি হতে নবনীত, নবনীত হতে ঘৃত, ঘৃত হতে ঘৃতমণ্ড (পনির) শ্রেষ্ঠতর; এরূপে যিনি সমাপত্তিতেও দক্ষ, সমাধিমূলক বিষয়ে অধ্যবসায়ীও তিনি এই চার প্রকার ধ্যানীর মধ্যে অগ্র, শ্রেষ্ঠ, প্রধান, উত্তম এবং পরমোৎকৃষ্টতর হয়ে থাকে।” [অষ্টদশ সূত্র]

ব্যাখ্যা [০]