লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

সমাধিমূলক বিষয়ে উত্থান সূত্র

শ্রাবস্তী নিদান :

“হে ভিক্ষুগণ, ধ্যানী চার প্রকারের। সেই চার প্রকারের ধ্যানী কারা?

ভিক্ষুগণ, এখানে কোনো কোনো ধ্যানী সমাধিতে দক্ষ কিন্তু সমাধিমূলক বিষয়ে উত্থান হতে দক্ষ নয়। কোনো কোনো ধ্যানী সমাধিমূলক বিষয়ে উত্থান হতে দক্ষ কিন্তু সমাধিতে দক্ষ নয়। কোনো কোনো ধ্যানী সমাধিতেও অদক্ষ, সমাধিমূলক বিষয়ে উত্থান হতেও অদক্ষ। এবং কোনো কোনো ধ্যানী সমাধিতেও দক্ষ, সমাধিমূলক বিষয়ে উত্থান হতেও দক্ষ।

ভিক্ষুগণ, যেই ধ্যানী সমাধিতেও দক্ষ, সমাধিমূলক বিষয়ে উত্থান হতেও দক্ষ তিনি এই চার প্রকার ধ্যানীর মধ্যে অগ্র, শ্রেষ্ঠ, প্রধান, উত্তম এবং পরমোৎকৃষ্টতর হয়ে থাকে; যেমন গাভীদুগ্ধ (গাভী হতে জাত দুগ্ধ) হতে দধি, দধি হতে নবনীত, নবনীত হতে ঘৃত, ঘৃত হতে ঘৃতমণ্ড (পনির) শ্রেষ্ঠতর; এরূপে যিনি সমাধিতেও দক্ষ, সমাধিমূলক বিষয়ে উত্থান হতেও দক্ষ তিনি এই চার প্রকার ধ্যানীর মধ্যে অগ্র, শ্রেষ্ঠ, প্রধান, উত্তম এবং পরমোৎকৃষ্টতর হয়ে থাকে।” [তৃতীয় সূত্র]

ব্যাখ্যা [১]