লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

সংযোজনীয় সূত্র

“হে ভিক্ষুগণ, তোমাদেরকে সংযোজনীয় ধর্ম ও সংযোজন সম্পর্কে দেশনা করব। তা শ্রবণ কর। হে ভিক্ষুগণ, সংযোজনীয় ধর্ম কি ও সংযোজন কী?”

“হে ভিক্ষুগণ, চক্ষু সংযোজনীয় ধর্ম, তথায় (চক্ষুর প্রতি) যা ছন্দরাগ (আসক্তি), তা সেখানে সংযোজন। শ্রোত্র সংযোজনীয় ধর্ম, তথায় যা ছন্দরাগ, তা সেখানে সংযোজন। ঘ্রাণ সংযোজনীয় ধর্ম, তথায় যা ছন্দরাগ, তা সেখানে সংযোজন। জিহ্বা সংযোজনীয় ধর্ম, তথায় যা ছন্দরাগ, তা সেখানে সংযোজন। কায় সংযোজনীয় ধর্ম, তথায় যা ছন্দরাগ, তা সেখানে সংযোজন। মন সংযোজনীয় ধর্ম, তথায় যা ছন্দরাগ, তা সেখানে সংযোজন। হে ভিক্ষুগণ, ইহাকে বলে সংযোজনীয় ধর্ম, ইহাকে বলে সংযোজন।

ষষ্ঠ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]