লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

বাহ্যিক অনিত্য অতীত-অনাগত সূত্র

ভিক্ষুগণ, অতীত-অনাগত উভয় রূপই অনিত্য; বর্তমান রূপের কথাই বা কী! হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত রূপের প্রতি নিরপেক্ষ হন, অনাগত রূপকে অভিনন্দন করেন না; বর্তমান রূপের প্রতি নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন।

হে ভিক্ষুগণ, অতীত-অনাগত উভয় শব্দই অনিত্য; বর্তমান শব্দের কথাই বা কী! হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত শব্দের প্রতি নিরপেক্ষ হন, অনাগত শব্দকে অভিনন্দন করেন না; বর্তমান শব্দের প্রতি নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন।

হে ভিক্ষুগণ, অতীত-অনাগত উভয় গন্ধই অনিত্য; বর্তমান গন্ধের কথাই বা কী! হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত গন্ধের প্রতি নিরপেক্ষ হন, অনাগত গন্ধকে অভিন্দন করেন না, বর্তমান গন্ধের প্রতি নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন।

হে ভিক্ষুগণ, অতীত-অনাগত উভয় রসই অনিত্য; বর্তমান রসের কথাই বা কী! হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত রসের প্রতি নিরপেক্ষ হন, অনাগত রসকে অভিনন্দন করেন না; বর্তমান রসের প্রতি নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন।

হে ভিক্ষুগণ, অতীত-অনাগত উভয় স্প্রষ্টব্যই অনিত্য; বর্তমান স্প্রষ্টব্যের কথাই বা কী! হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত স্প্রষ্টব্যের প্রতি নিরপেক্ষ হন, অনাগত স্প্রষ্টব্যকে অভিনন্দন করেন না; বর্তমান স্প্রষ্টব্যের প্রতি নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন।

হে ভিক্ষুগণ, অতীত-অনাগত উভয় ধর্মই অনিত্য; বর্তমান ধর্মের কথাই বা কী! হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবকটি বিষয়টি এরূপে দর্শন করে অতীত ধর্মের প্রতি নিরপেক্ষ হন, অনাগত ধর্মকে অভিনন্দন করেন না; বর্তমান ধর্মের প্রতি নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন।”

দশম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]