অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2010)
Русский
- o Dhamma.gift (2026)
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2018)
বাংলা
- জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বৃজি সূত্র
আমি এরূপ শুনেছি। এক সময় ভগবান বৈশালীর হস্তীগ্রামে অবস্থান করছিলেন। তখন হস্তীগ্রামবাসী উগ্গ গৃহপতি যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট হস্তীগ্রামবাসী উগ্গ গৃহপতি ভগবানকে বললেন :
“ভন্তে, কী হেতু কী প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্ত্ব প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হয় না? ভন্তে, কী হেতু কী প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্ত্ব প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন?”
“হে গৃহপতি, চক্ষু-বিজ্ঞেয় রূপ আছে তা ইষ্ট, কান্ত, মনোজ্ঞ, প্রিয়রূপ, কামসংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত হয়, উল্লাস প্রকাশ করে এবং তাতে অনুরক্ত হয়ে থাকে; সেই আনন্দিতভাব, উল্লাস ও অনুরক্তি হতে তৎনিশ্রিত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয়। হে গৃহপতি, স-উপাদান ভিক্ষু পরিনির্বাপিত হয় না।” শ্রোত্র-বিজ্ঞেয় শব্দ, ঘ্রাণ-বিজ্ঞেয় গন্ধ, জিহ্বা-বিজ্ঞেয় রস, কায়-বিজ্ঞেয় স্প্রষ্টব্য ও মনো-বিজ্ঞেয় ধর্ম সম্পর্কেও এইরূপ। “হে গৃহপতি, এই হেতু এই প্রত্যয় যেজন্য কিছু কিছু সত্ত্ব প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হয় না।”
“হে গৃহপতি, চক্ষু-বিজ্ঞেয় রূপ আছে তা ইষ্ট, কান্ত, মনোজ্ঞ, প্রিয়রূপ, কামসংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত না হন, উল্লাস প্রকাশ না করেন এবং তাতে অনুরক্ত হয়ে না থাকেন; সেই নিরানন্দ, উল্লাসহীনতা ও অননুরক্তি হতে তৎনিশ্রিত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয় না। হে গৃহপতি, উপাদানহীন ভিক্ষু পরিনির্বাপিত হন।” শ্রোত্র-বিজ্ঞেয় শব্দ, ঘ্রাণ-বিজ্ঞেয় গন্ধ, জিহ্বা-বিজ্ঞেয় রস, কায়-বিজ্ঞেয় স্প্রষ্টব্য এবং মনো-বিজ্ঞেয় ধর্ম সম্পর্কেও এইরূপ। “হে গৃহপতি, এই হেতু এই প্রত্যয় যেজন্য কিছু কিছু সত্ত্ব প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন।”
দ্বিতীয় সূত্র সমাপ্ত।
অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2010)
Русский
- o Dhamma.gift (2026)
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2018)
বাংলা
- জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বৃজি সূত্র
ব্যাখ্যা [১]
English