লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

ঘোষিত সূত্র

আমি এরূপ শুনেছি। এক সময় আয়ুষ্মান আনন্দ কৌশাম্বীতে অবস্থান করতেছিলেন ঘোষিতারামে। তখন ঘোষিত গৃহপতি যেখানে আয়ুষ্মান আনন্দ ছিলেন সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান আনন্দের সহিত প্রীতি-আলাপ ও কুশলপ্রশ্নাদি বিনিময় করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট ঘোষিত গৃহপতি আয়ুষ্মান আনন্দকে বললেন, “ভন্তে, আনন্দ, ধাতুনানাত্ব, ধাতুনানাত্ব কথিত হয়। ভন্তে, ভগবান কর্তৃক কতটুকু পর্যন্ত ধাতুনানাত্ব কথিত হয়েছে?”

“হে গৃহপতি, চক্ষু-ধাতু, মনোজ্ঞরূপ এবং সুখবেদনীয় চক্ষু-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু সুখ-বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, চক্ষু-ধাতু, অমনোজ্ঞরূপ ও দুঃখবেদনীয় চক্ষু-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু দুঃখ-বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, চক্ষু-ধাতু, উপেক্ষাবেদনীয় রূপ ও অদুঃখ-অসুখ বেদনীয় চক্ষু-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু অদুঃখ-অসুখ-বেদনা উৎপন্ন হয়।”

“হে গৃহপতি, শ্রোত্র-ধাতু, মনোজ্ঞ শব্দ এবং সুখবেদনীয় শ্রোত্র-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু সুখ-বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, শ্রোত্র-ধাতু, অমনোজ্ঞ শব্দ ও দুঃখবেদনীয় শ্রোত্র-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু দুঃখ-বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, শ্রোত্র-ধাতু, উপেক্ষাবেদনীয় শব্দ ও অদুঃখ-অসুখবেদনীয় শ্রোত্র-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু অদুঃখ-অসুখবেদনা উৎপন্ন হয়।”

“হে গৃহপতি, ঘ্রাণ-ধাতু, মনোজ্ঞ গন্ধ ও সুখবেদনীয় ঘ্রাণ-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু সুখ-বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, ঘ্রাণ-ধাতু, অমনোজ্ঞ গন্ধ ও দুঃখবেদনীয় ঘ্রাণ-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু দুঃখবেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, ঘ্রাণ-ধাতু, উপেক্ষাবেদনীয় গন্ধ ও অদুঃখ-অসুখবেদনীয় ঘ্রাণ-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু অদুঃখ-অসুখবেদনা উৎপন্ন হয়।”

“হে গৃহপতি, জিহ্বা-ধাতু, মনোজ্ঞ রস ও সুখবেদনীয় জিহ্বা-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু সুখবেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, জিহ্বা-ধাতু, অমনোজ্ঞ রস ও দুঃখবেদনীয় জিহ্বা-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু দুঃখবেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, জিহ্বা-ধাতু, উপেক্ষাবেদনীয় রস ও অদুঃখ-অসুখবেদনীয় জিহ্বা-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হতে অদুঃখ-অসুখ-বেদনা উৎপন্ন হয়।”

“হে গৃহপতি, কায়-ধাতু, মনোজ্ঞ স্প্রষ্টব্য ও সুখবেদনীয় কায়-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হতে সুখ-বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, কায়-ধাতু, অমনোজ্ঞ স্প্রষ্টব্য ও দুঃখবেদনীয় কায়-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হতে দুঃখ-বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, কায়-ধাতু, উপেক্ষা বেদনীয় স্প্রষ্টব্য ও অদুঃখ-অসুখ বেদনীয় কায়-বিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু অদুঃখ-অসুখ-বেদনা উৎপন্ন হয়।”

“হে গৃহপতি, মনোধাতু, মনোজ্ঞ ধর্ম ও সুখবেদনীয় মনোবিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হতে সুখ-বেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, মনো-ধাতু, অমনোজ্ঞ ধর্ম ও দুঃখবেদনীয় মনোবিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হতে দুঃখবেদনা উৎপন্ন হয়। হে গৃহপতি, মনো-ধাতু, উপেক্ষাবেদনীয় ধর্ম ও অদুঃখ-অসুখ বেদনীয় মনোবিজ্ঞান বিদ্যমান। স্পর্শ হেতু অদুঃখ-অসুখ-বেদনা উৎপন্ন হয়।”

“হে গৃহপতি, ভগবান কর্তৃক এতটুকু পর্যন্ত ধাতুনানাত্ব কথিত হয়েছে।”

ষষ্ঠ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]