লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

ক্ষণ সূত্র

“হে ভিক্ষুগণ, তোমাদের লাভ। ভিক্ষুগণ, তোমাদের সুলব্ধ। ভিক্ষুগণ, ব্রহ্মচর্য আচরণের সুক্ষণ তোমাদের প্রতিলব্ধ। ভিক্ষুগণ, ‘নিরয়’ নামক ছয়-স্পর্শায়তন আমাকর্তৃক দৃষ্ট। তথায় চক্ষু দ্বারা যা কিছু রূপ দেখে অনিষ্ট রূপই দেখে, ইষ্টরূপ নয় (দেখে না)। অকান্ত রূপই (অবাঞ্ছিত) দেখে, কান্ত রূপ নয়। অমনোরম রূপ দেখে, মনোরম রূপ নয়।” শ্রোত্র দ্বারা, ঘ্রাণ (নাসিকা) দ্বারা, জিহ্বা দ্বারা, কায় দ্বারা ও মন দ্বারা সম্পর্কেও এইরূপ।

“হে ভিক্ষুগণ, তোমাদের লাভ। ভিক্ষুগণ, তোমাদের সুলব্ধ। ভিক্ষুগণ, ব্রহ্মচর্য আচরণের সুক্ষণ তোমাদের প্রতিলব্ধ। ভিক্ষুগণ, ‘স্বর্গ’ নামক ছয় স্পর্শায়তন আমাকর্তৃক দৃষ্ট। তথায় চক্ষু দ্বারা যা কিছু রূপ দেখে ইষ্ট রূপই দেখে, অনিষ্ট রূপ নয়, কান্ত রূপই দেখে, অকান্ত রূপ নয়। মনোরম রূপই দেখে, অমনোরম রূপ নয়।” শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্পর্কেও এইরূপ। “হে ভিক্ষুগণ, তোমাদের লাভ। ভিক্ষুগণ, তোমাদের সুলব্ধ (সৌভাগ্য)।ভিক্ষুগণ, ব্রহ্মচর্য আচরণের সুক্ষণ তোমাদের প্রতিলব্ধ।”

দ্বিতীয় সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]