লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

অনাত্ম নির্বাণানুকূল সূত্র

“হে ভিক্ষুগণ, তোমাদেরকে নির্বাণানুকূল প্রতিপদা সম্পর্কে দেশনা করব, তা শ্রবণ কর, উত্তমরূপে মনোনিবেশ কর; আমি ভাষণ করছি। হে ভিক্ষুগণ, নির্বাণানুকূল প্রতিপদা কী?”

“হে ভিক্ষুগণ, এখানে ভিক্ষু ‘চক্ষু অনাত্ম’ ইহা দর্শন করে, ‘রূপ অনাত্ম’ ইহা দর্শন করে, ‘চক্ষু-বিজ্ঞান অনাত্ম’ ইহা দর্শন করে, ‘চক্ষু-সংস্পর্শ অনাত্ম’ ইহা দর্শন করে, ‘চক্ষু সংস্পর্শ হেতু যে সুখ বা দুঃখ বা অদুঃখ-অসুখ-বেদনা উৎপন্ন হয়, তাও অনাত্ম’ ইহা দর্শন করে।” শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্পর্কেও এইরূপ। “হে ভিক্ষুগণ, ইহাই নির্বাণানুকূল প্রতিপদা।”

চতুর্থ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]