লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

অধ্যাত্ম-অনিত্য ছন্দাদি সূত্র

“হে ভিক্ষুগণ, যা অনিত্য, তাতে তোমাদের, ছন্দ, রাগ, ছন্দরাগ পরিত্যাগ করা উচিত। ভিক্ষুগণ, অনিত্য কী কী? হে ভিক্ষুগণ, চক্ষু অনিত্য, তাতে তোমাদের ছন্দ, রাগ, ছন্দরাগ পরিত্যাগ করা উচিত। শ্রোত্র অনিত্য, তাতে তোমাদের ছন্দ, রাগ, ছন্দরাগ পরিত্যাগ করা উচিত। ঘ্রাণ অনিত্য, তাতে তোমাদের ছন্দ, রাগ, ছন্দরাগ পরিত্যাগ করা উচিত। জিহ্বা অনিত্য, তাতে তোমাদের ছন্দ, রাগ, ছন্দরাগ পরিত্যাগ করা উচিত। কায় অনিত্য, তাতে তোমাদের ছন্দ, রাগ, ছন্দরাগ পরিত্যাগ করা উচিত। মন অনিত্য, তাতে তোমাদের ছন্দ, রাগ, ছন্দরাগ পরিত্যাগ করা উচিত। হে ভিক্ষুগণ, যা অনিত্য, তাতে তোমাদের ছন্দ, রাগ, ছন্দরাগ পরিত্যাগ করা উচিত।”

ব্যাখ্যা [০]