লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

বাহির-আয়তন-অনিত্যাদি সূত্র

“হে ভিক্ষুগণ, রূপ, শব্দ, গন্ধ, রস, স্প্রষ্টব্য ও ধর্ম অনিত্য-দুঃখ-অনাত্ম”।

“হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে রূপের প্রতি নির্বেদপ্রাপ্ত (নির্লিপ্ত) হন, শব্দে নির্বেদপ্রাপ্ত হন, গন্ধে নির্বেদপ্রাপ্ত হন, রসে নির্বেদ প্রাপ্ত হন, স্প্রষ্টব্যে নির্বেদ প্রাপ্ত হন ও ধর্মে নির্বেদ প্রাপ্ত হন। নির্বেদ প্রাপ্ত হয়ে বিরাগ হন, বিরাগ হতে বিমুক্ত হন, বিমুক্তিতে ‘বিমুক্ত হয়েছি’ বলে জ্ঞান উৎপন্ন হয় এবং তিনি প্রকৃষ্টরূপে জানতে পারেন, ‘আমার জন্মবীজ ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্যব্রত উদ্‌যাপিত হয়েছে, করণীয় কার্য কৃত হয়েছে, এ জীবনে (আসবক্ষয়ের জন্যে) আর অন্য কর্তব্য নাই।’”

সপ্তদশতম ষাট সারাংশ বর্গ সমাপ্ত।

স্মারক গাথা :

ছন্দে অষ্টাদশ হয়, অতীতে হয় নব দ্বিবিধ,
যা অনিত্যে অষ্টাদশ উক্ত, অধ্যাত্ম-বাহিরে ত্রিবিধ;
আদিত্য-বন্ধু বুদ্ধ কর্তৃক এভাবে ষাট সারাংশ হলো কথিত।

ব্যাখ্যা [০]