লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

সর্ব সূত্র

আমি এরূপ শুনেছি। এক সময় ভগবান শ্রাবস্তীতে অবস্থান করতেছিলেন, জেতবনে, অনাথপিণ্ডিক নির্মিত বিহারে। তথায় ভগবান ভিক্ষুগণকে আহ্বান করলেন, ‘হে ভিক্ষুগণ’ ‘হ্যাঁ ভদন্ত’ বলে সেই ভিক্ষুগণ প্রত্যুত্তরে তাঁদের সম্মতি জানালেন। ভগবান বললেন :

“হে ভিক্ষুগণ, ‘সর্ব’ (সমস্ত) এই বিষয়ে আমি তোমাদেরকে ধর্মদেশনা করব। তা শ্রবণ কর। হে ভিক্ষুগণ, ‘সর্ব’ কী কী?

হে ভিক্ষুগণ, চক্ষু এবং রূপ, শ্রোত্র এবং শব্দ, ঘ্রাণ এবং গন্ধ, জিহ্বা এবং রস, কায় এবং স্প্রষ্টব্য, মন এবং ধর্ম-এগুলোকে বলা হয় সর্ব। হে ভিক্ষুগণ, যে এরূপ বলে, ‘আমি এইগুলোকে ‘সর্ব’ হিসেবে অস্বীকার করে অন্য ‘সর্ব’ প্রজ্ঞাপন করব’। তার ভাষিত বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে সে শুধু যে এর সমাধান করতে পারবে না, তা নয়; অধিকন্তু মনোকষ্ট পাবে। এর কারণ কী? যেহেতু এটি তার জ্ঞানের বিষয় নয়।”

প্রথম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]