লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

সমিদ্ধি লোক-প্রশ্ন সূত্র

“ভন্তে, ‘লোক, লোক’ বলে কথিত হয়। ভন্তে, কতটুকু পর্যন্ত লোক বা লোক প্রজ্ঞপ্তি কথিত হয়?”

হে সমিদ্ধি, যেখানে চক্ষু আছে, রূপ আছে, চক্ষু-বিজ্ঞান আছে, চক্ষু-বিজ্ঞান-বিজ্ঞাতব্য ধর্ম আছে; সেখানে লোক বা লোক প্রজ্ঞপ্তি আছে।” শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্বন্ধেও এইরূপ।

“হে সমিদ্ধি, যেখানে চক্ষু নেই, রূপ নেই, চক্ষু-বিজ্ঞান নেই, চক্ষু-বিজ্ঞান-বিজ্ঞাতব্য ধর্ম নেই; সেখানে লোক বা লোকপ্রজ্ঞপ্তি নেই।” শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্বন্ধেও এইরূপ।

ষষ্ঠ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]