লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

উপবান সন্দৃষ্টিক সূত্র

অতঃপর আয়ুষ্মান উপবান যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান উপবান ভগবানকে বললেন, “ভন্তে, ‘সন্দৃষ্টিক ধর্ম, সন্দৃষ্টিক ধর্ম’ কথিত হয়। ভন্তে, কী প্রকারে ধর্ম সন্দৃষ্টিক, অকালিক, এসে দেখে যাও বলার যোগ্য, উপনয়নকারী, বিজ্ঞগণ কর্তৃক প্রত্যক্ষিতব্য হয়?”

“হে উপবান, এখানে (এই বুদ্ধ শাসনে) ভিক্ষু চক্ষু দ্বারা রূপ দেখে রূপ অনুভবকারী ও রূপ-রাগ অনুভবকারী হন। তার অন্তরে (অধ্যাত্মে) রূপের প্রতি রাগ (আসক্তি) থাকলে তিনি প্রকৃষ্টরূপে জানেন যে, ‘আমার অন্তরে রূপের প্রতি রাগ (আসক্তি) বিদ্যমান।’ হে উপবান, এই যে ভিক্ষু চক্ষু দ্বারা রূপ দেখে রূপ অনুভবকারী ও রূপরাগ অনুভবকারী হন এবং নিজের ভিতর রূপের প্রতি রাগ থাকলে, তিনি প্রকৃষ্টরূপে জানতে পারেন, ‘আমার ভিতরে (অন্তরে) রূপের প্রতি রাগ বিদ্যমান।’ এভাবেই হে উপবান, ধর্ম সন্দৃষ্টিক, অকালিক, এস দেখ বলার যোগ্য, উপনয়নকারী, বিজ্ঞজন কর্তৃক প্রত্যক্ষিতব্য হয়।” শ্রোত্র এবং শব্দ, ঘ্রাণ এবং গন্ধ, জিহ্বা এবং রস, কায় এবং স্প্রষ্টব্য, মন এবং ধর্ম সম্বন্ধেও এইরূপ।

“হে উপবান, এখানে ভিক্ষু চক্ষু দ্বারা রূপ দেখে রূপ অনুভবকারী হয় কিন্তু রূপরাগ অনুভবকারী হয় না। তার অন্তরে রূপের প্রতি রাগ না থাকলে তিনি প্রকৃষ্টরূপে জানেন যে ‘আমার অন্তরে রূপের প্রতি রাগ নেই (অবিদ্যমান)’। হে উপবান, এই যে ভিক্ষু চক্ষু দ্বারা রূপ দেখে রূপ অনুভবকারী হয় কিন্তু রূপরাগ অনুভবকারী হয় না এবং নিজের ভিতর রূপের প্রতি রাগ না থাকলে, তিনি প্রকৃষ্টরূপে জানতে পারেন, আমার ভিতরে রূপের প্রতি রাগ নেই (অবিদ্যমান)। এভাবেই হে উপবান, ধর্ম সন্দৃষ্টিক, অকালিক, এস দেখ বলার যোগ্য, উপনয়নকারী, বিজ্ঞজন কর্তৃক প্রত্যক্ষিতব্য হয়।” শ্রোত্র এবং শব্দ, ঘ্রাণ এবং গন্ধ, জিহ্বা এবং রস, কায় এবং স্প্রষ্টব্য, মন এবং ধর্ম সম্বন্ধেও এইরূপ।

অষ্টম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]