লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

দ্বিতীয় ছয় স্পর্শায়তন সূত্র

হে ভিক্ষুগণ, যে ভিক্ষু ছয় স্পর্শায়তনের সমুদয় (উৎপত্তি), অস্তগমন (বিলয়), আস্বাদ, আদীনব (দোষ) ও নিঃসরণ (মুক্তি) সম্পর্কে যথাযথভাবে জানে না, তার ব্রহ্মচর্য অপূর্ণ এবং সে এই ধর্মবিনয় হতে বহুদূরে স্থিত।”

এরূপ উক্ত হলে জনৈক ভিক্ষু ভগবানকে বললেন, “ভন্তে, আমি এখানে হতাশাগ্রস্ত, ভগ্নোৎসাহ; যেহেতু আমি ছয় স্পর্শায়তনের সমুদয়, বিলয়, আস্বাদ, দোষ ও নিঃসরণ সম্পর্কে যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা জ্ঞাত নই।”

“হে ভিক্ষু, তুমি ইহা কী মনে কর, চক্ষু সম্পর্কে ‘ইহা আমার নয়’, ‘ইহা আমি নই’, ‘ইহা আমার আত্মা নয়’, এভাবে দর্শন করা উচিত কি?

“হ্যাঁ ভন্তে।”

“উত্তম ভিক্ষু, এখানে ভিক্ষু যে চক্ষু সম্পর্কে ‘ইহা আমার নয়’, ‘ইহা আমি নই’, ‘ইহা আমার আত্মা নয়’ বলে বিষয়টি সম্যক প্রজ্ঞার দ্বারা যথাযথভাবে দর্শন করে; এভাবে তার প্রথম স্পর্শায়তন প্রহীন হয় এবং ভবিষ্যতে পুনর্জন্ম রহিত হয়।” শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্বন্ধেও এইরূপ।

দশম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]