লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

রাধ-অনাত্ম সূত্র

“হে রাধ, যা অনাত্ম; তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। হে রাধ, অনাত্ম কী কী, যাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত?”

“হে রাধ, চক্ষু অনাত্ম, তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। রূপ অনাত্ম, তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। চক্ষু-বিজ্ঞান অনাত্ম, তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। চক্ষু-সংস্পর্শ অনাত্ম, তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। চক্ষু-সংস্পর্শ হেতু উৎপন্ন সুখ বা দুঃখ বা অদুঃখ-অসুখ-বেদনাও অনাত্ম, তাতেও তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত।” শ্রোত্রাদি, ঘ্রাণাদি, জিহ্বাদি, কায়াদি ও মনাদি সম্বন্ধেও এইরূপ।

“হে রাধ, যা অনাত্ম; তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত।”

পঞ্চম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]