লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

প্রলুপ্তধর্মী সূত্র

আমি এরূপ শুনেছি। এক সময় ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন, জেতবনে, অনাথপিণ্ডিক নির্মিত বিহারে। তখন আয়ুষ্মান আনন্দ যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান আনন্দ ভগবানকে বললেন, “ভন্তে, লোক, লোক’ বলে কথিত হয়। কী প্রকারে (কিজন্য) ভন্তে, ‘লোক’ কথিত হয়?”

“হে আনন্দ, যা প্রলুপ্তধর্মী (বিনাশশীল বা বিলুপ্ত স্বভাববিশিষ্ট), আর্যবিনয়ে তা লোক বলে কথিত হয়। হে আনন্দ, প্রলুপ্তধর্মী কী কী?”

“হে আনন্দ, চক্ষু প্রলুপ্তধর্মী, রূপ প্রলুপ্তধর্মী, চক্ষু-বিজ্ঞান প্রলুপ্তধর্মী, চক্ষু-সংস্পর্শ প্রলুপ্তধর্মী, চক্ষু-সংস্পর্শ হেতু উৎপন্ন সুখ বা দুঃখ বা অদুঃখ-অসুখ-বেদনা প্রলুপ্তধর্মী।” শ্রোত্রাদি, ঘ্রাণাদি, জিহ্বাদি, কায়াদি ও মনাদি সম্বন্ধেও এইরূপ।

“হে আনন্দ, যা প্রলুপ্তধর্মী আর্যবিনয়ে তাকে লোক বলা হয়।”

প্রথম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]