অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2018)
Srpski
- Branislav Kovačević (2023)
Lietuvių Kalba
- Sayalay Piyadassi (2022)
বাংলা
- জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আধ্যাত্মিক দুঃখ অতীত-অনাগত সূত্র
“হে ভিক্ষুগণ, অতীত-অনাগত উভয় চক্ষুই দুঃখ; বর্তমান চক্ষুর কথাই বা কী! হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত চক্ষুর প্রতি নিরপেক্ষ হন, অনাগত চক্ষুকে অভিনন্দন করেন না; বর্তমান চক্ষুর প্রতি নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন।
হে ভিক্ষুগণ, অতীত-অনাগত উভয় শ্রোত্রই দুঃখ, বর্তমান শ্রোত্রের কথাই বা কী! হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত শ্রোত্রের প্রতি নিরপেক্ষ হন, অনাগত শ্রোত্রকে অভিনন্দন করেন না; বর্তমান শ্রোত্রের প্রতি নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন।
হে ভিক্ষুগণ, অতীত-অনাগত উভয় ঘ্রাণই দুঃখ; বর্তমান ঘ্রাণের কথাই বা কী! হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত ঘ্রাণের প্রতি নিরপেক্ষ হন, অনাগত ঘ্রাণকে অভিনন্দন করেন না; বর্তমান ঘ্রাণের প্রতি নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন।
হে ভিক্ষুগণ, অতীত-অনাগত উভয় জিহ্বাই দুঃখ; বর্তমান জিহ্বার কথাই বা কী! হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত জিহ্বার প্রতি নিরপেক্ষ হন, অনাগত জিহ্বাকে অভিনন্দন করেন না; বর্তমান জিহ্বার প্রতি নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন।
হে ভিক্ষুগণ, অতীত-অনাগত উভয় কায়ই দুঃখ, বর্তমান কায়ের কথাই বা কী! হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত কায়ের প্রতি নিরপেক্ষ হন, অনাগত কায়কে অভিনন্দন করেন না; বর্তমান কায়ের প্রতি নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন।
হে ভিক্ষুগণ, অতীত-অনাগত উভয় মনই দুঃখ, বর্তমান মনের কথাই বা কী! হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত মনের প্রতি নিরপেক্ষ হন, অনাগত মনকে অভিনন্দন করেন না; বর্তমান মনের প্রতি নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন।”
অষ্টম সূত্র সমাপ্ত।
অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2018)
Srpski
- Branislav Kovačević (2023)
Lietuvių Kalba
- Sayalay Piyadassi (2022)
বাংলা
- জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আধ্যাত্মিক দুঃখ অতীত-অনাগত সূত্র
ব্যাখ্যা [০]