লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

প্রথম যুগল (জোড়া) সূত্র

“হে ভিক্ষুগণ, তোমাদেরকে যুগল (যুগ্ম) সম্পর্কে দেশনা করব। তা শ্রবণ কর। হে ভিক্ষুগণ, যুগল কী কী? চক্ষু এবং রূপ, শ্রোত্র এবং শব্দ, ঘ্রাণ এবং গন্ধ, জিহ্বা এবং রস, কায় এবং স্প্রষ্টব্য, মন এবং ধর্ম। হে ভিক্ষুগণ, এগুলোকেই বলা হয় যুগল।”

“হে ভিক্ষুগণ, যে এরূপ বলে, আমি এইগুলোকে ‘যুগল’ হিসেবে অস্বীকার করে অন্য ‘যুগল’ প্রজ্ঞাপন করব। তার ভাষিত বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে সে শুধু যে এর সমাধান করতে পারবে না, তা নয়; অধিকন্তু মনঃকষ্ট পাবে। এর কারণ কী? যেহেতু এটি তার জ্ঞানের বিষয় নয়।”

নবম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]