লোড হচ্ছে

অনুবাদসমূহ [২১]

সমাধি সূত্র

“হে ভিক্ষুগণ, সমাধি ভাবনা কর (অনুশীলন কর)। সমাহিত ভিক্ষু যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা জানতে পারে। যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা কি জানতে পারে? ‘চক্ষু অনিত্য’ ইহা যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা জানতে পারে। ‘রূপ অনিত্য’ ইহা যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা জানতে পারে। ‘চক্ষু-বিজ্ঞান অনিত্য’ ইহা যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা জানতে পারে। ‘চক্ষু-সংস্পর্শ অনিত্য’ ইহা যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা জানতে পারে। ‘চক্ষু-সংস্পর্শ হেতু যে সুখ বা দুঃখ বা অদুঃখ-অসুখ-বেদনা উৎপন্ন হয়, তাও অনিত্য’ ইহা যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা জানতে পারে।” শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্পর্কেও এইরূপ। “হে ভিক্ষুগণ, সমাধি ভাবনা কর। সমাহিত ভিক্ষু যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা জানতে পারে।”

ষষ্ঠ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]